বুয়েট ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষার্থীরা

২৯ এপ্রিল ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঘটে যাওয়া সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করবেন বুয়েটের বর্তমান সাধারণ শিক্ষার্থীরা। 

দুপুর ৩টায় বুয়েট শহীদ মিনারের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ভারত ও ফেনী নদী নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড দেন। পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা ছাত্রলীগের নেতাকর্মী।

ওই ঘটনার পর বুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। চাপের মুখে তখন কর্তৃপক্ষ সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।

তবে সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর ছাত্ররাজনীতির বিরুদ্ধে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এই অবস্থার মধ্যে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত বুয়েট প্রশাসনের সেই সিদ্ধান্ত স্থগিত করেন এবং ছাত্ররাজনীতি চলবে বলে জানান।

 
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়োগ দেবে ল্যাবরেটরি সহ…
  • ৩০ আগস্ট ২০২৬
কেউ ১ বছর, কেউ ৩-৪ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন…
  • ৩০ আগস্ট ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬
দূরত্ব ভাতা পাচ্ছেন চর ও দুর্গম এলাকার শিক্ষকরা
  • ৩০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদ থেকে রাষ্ট্রসংস্কার: বিএনপি’র ৪৮ বছরের পথযাত্রা …
  • ৩০ আগস্ট ২০২৬
বিপিএল নিয়ে কোয়াব-বিসিবি বৈঠকে কী সিদ্ধান্ত এলো?
  • ৩০ আগস্ট ২০২৬