তীব্র তাপপ্রবাহে পবিপ্রবিতে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

২৮ এপ্রিল ২০২৪, ১১:০৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে পবিপ্রবি

তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে পবিপ্রবি © সংগৃহীত

সারাদেশে তীব্র তাপপ্রবাহ অনুভূত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। 

রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগামী সোমবার ২৯ এপ্রিল থেকে বৃহস্পতিবার ২ মে পর্যন্ত সকল ক্লাস অনলাইনে চলবে। তবে পরীক্ষাসমূহ সকাল ৮ টা হতে দুপুর ১২ টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং অফিস কার্যক্রম সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।

ডিন কাউন্সিল ও প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সকল অফিস, ব্যক্তিগত চেম্বার, ল্যাব ও ক্লাসরুমের এসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬