তীব্র গরমে যবিপ্রবির কর্মচারীদের রৌদ্রে কাজ না করানোর নির্দেশ

২৫ এপ্রিল ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় রৌদ্রে কাজ না করার বিষয়ে নির্দেশনা জারি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সকাল ১০ টার পরে অধীনস্থদের মাঠে কাজ না করানোর নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন সিদ্ধান্তকে কর্মচারীরাসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা সাধুবাদ জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বিরাজমান তাপ প্রবাহের (হিট ওয়েভ) কারণে যবিপ্রবির সকল কর্মকর্তা কর্মচারীদের সকাল দশটার পর অধীনস্থদের রৌদ্রের মধ্যে মাঠে কাজ না করানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে তীব্র তাপদাহের কারণে ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস- পরীক্ষা বন্ধ এবং ২৯ ও ৩০ এপ্রিল ক্লাস অনলাইনে ও পরীক্ষাসমূহ স্ব-শরীরে নেওয়ার ঘোষণা দেয় যবিপ্রবি।

 
কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬