তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে রাবিপ্রবি

২২ এপ্রিল ২০২৪, ১১:৪৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে রাবিপ্রবি

তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে রাবিপ্রবি © সংগৃহীত

দেশব্যাপী চলমান তীব্র তাপদাহ আর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। সোমবার (২২ এপ্রিল) রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় তাপদাহের এই তীব্রতার কারণে আগামী ২৩ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সকল বিভাগের শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে বিভাগ সমূহের পূর্ব নির্ধারিত পরীক্ষা সমূহ, জিএসটি ভর্তি কার্যক্রম এবং যথানিয়মে চলবে। 

অনলাইন শ্রেণি কার্যক্রম ও চলমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নিখিল চাকমা বলেন ” আমাদের বিশ্ববিদ্যালয় মূল শহর থেকে অনেকটা দূরে অবস্থিত। দূরের এই যাত্রায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়া ও তীব্র গরমে স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে”।

আরও পড়ুন: তাপদাহে কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এদিকে তীব্র তাপদাহে বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে রাবিপ্রবি প্রশাসন

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬