গণমাধ্যম ও সাংবাদিকদের উপর মামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা

০২ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যম ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপর অব্যাহত মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

গণমাধ্যম ও সাংবাদিকদের উপর দায়েরকৃত হয়রানিমূলক এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ ফয়জুল্লাহ ওয়াসিফ। দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পৃথক দুটি মামলা করেছে প্রাণ-আরএফএল গ্রুপের দুটি প্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠান দুটির শীর্ষ স্থানীয় ব্যক্তিত্ব ও সাংবাদিক ছাড়াও যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, প্রতিবেদক শিবলী নোমান ও নাজমুল হাসানকে বিবাদি করে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নামে চাঁদাবাজি সংক্রান্ত খবর প্রকাশ করায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রকাশক মাহবুবা চৌধুরী ও প্রতিবেদক রুদ্র মিজানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘এ ধরনের মামলার ঘটনায় সাংবাদিকতার মত একটি স্বাধীন ও মুক্ত পেশা বাধাগ্রস্থ হবে বলে আমরা মনে করি। এ ধরণের মামলা অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান অন্তরায় হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি।’

সুস্থ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে হয়রানিমূলক এসব মামলা প্রত্যাহার করে এ ধরনের মামলার রীতি থেকে সরে আসতে সংশ্লিষ্ট মহলগুলোকে আহ্বান জানিয়েছেন শাবি প্রেসক্লাব।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬