ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে স্ত্রী-সন্তান হারালেন শিক্ষক, নিজেও আক্রান্ত

০৫ এপ্রিল ২০২৪, ০৮:১৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
মো. ফিরোজ আলী

মো. ফিরোজ আলী © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষক এবং তার পরিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী (৩২) ও সন্তান (৮ মাস) মৃত্যুবরণ করেছেন। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তাদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী থেকে গ্রামের বাড়ি নওগাঁয় যাওয়ার পথে মান্দায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। ওই শিক্ষকের নাম মো. ফিরোজ আলী (৩৫)। তিনি পাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য ফিরোজ আলী সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি নওগাঁর মান্দা এলাকায় পৌঁছালে একটি পিক-আপ ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই তার ৬ মাসের ছেলে ফারাবী মারা যায়।

ড. নাজমুল বলেন, উনার ৭ বছর বয়সী মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং শিক্ষক ফিরোজ আলীর হাতও ভাঙে। দুর্ঘটনায় ফিরোজ আলীর স্ত্রী রেশমা আক্তার (৩২) গুরুতর আহত হলে তাকে সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। রাত ৯টার দিকে আইসিইউতে থাকা অবস্থায় রেশমা আক্তার মারা যান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন। অধ্যাপক হাফিজা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে স্ত্রী-সন্তান হারিয়েছেন। এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। 

 
সকালের রুটিনে বদল আনলেই কমবে স্ট্রেস হরমোন কর্টিসল
  • ১৪ জুলাই ২০২৬
গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জেলা জামায়াত সেক্রেটারি
  • ১৪ জুলাই ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ
  • ১৪ জুলাই ২০২৬
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ…
  • ১৪ জুলাই ২০২৬
আমার ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার
  • ১৪ জুলাই ২০২৬
অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান বরখাস্ত, একজন ছিলেন জেলার শ্…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence