শাবিপ্রবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার

৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেটে নিয়োগপ্রাপ্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি। রোববার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত হয়।

এ সময় উপাচার্য এল. কৃষ্ণমূর্তিকে ফুল দিয়ে বরণ করে নেন। সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থানের বিষয়টি কৃষ্ণমূর্তির কাছে তুলে ধরেন উপাচার্য। ভারতীয় শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও তাকে অবহিত করেন। এছাড়াও বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও গবেষণা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন তারা।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেটে নিয়োগপ্রাপ্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি।

 

জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
  • ২৩ অক্টোবর ২০২৬
১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬