শাবিপ্রবি চোখ ফিল্ম সোসাইটির নেতৃত্বে আসিফ ও জোহায়ের

৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৫ PM
সভাপতি আসিফ জামিল ও সাধারণ সম্পাদক জোহায়ের আবতাহী

সভাপতি আসিফ জামিল ও সাধারণ সম্পাদক জোহায়ের আবতাহী © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির নতুন সভাপতি হিসেবে গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ জামিল ও সাধারণ সম্পাদক হিসেবে জিইই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জোহায়ের আবতাহীকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার রাতে সংগঠনটির ১৬তম কার্যকরী কমিটির সভাপতি তুহিন ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন এই কার্যকরী কমিটির ঘোষণা দেন জাহিদুল ইসলাম জেনিস। এ সময় সংগঠনটির উপদেষ্টামন্ডলী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি গণিত বিভাগের তন্ময় রায়, সমাজকর্ম বিভাগের সাদিয়া রিতু, সহ-সাধারণ সম্পাদক গণিত বিভাগের সৈয়দ তাওসীফ তানজিমুল হক, সাংগঠনিক সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের নাজমুল আহসান সিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক গনিত বিভাগের আব্দুর রহমান রিফাত, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের সান্না সুলতানা, সহ-কোষাধ্যক্ষ পদার্থবিজ্ঞান বিভাগের জাহিদ ফাতিন, প্রোডাকশন সেক্রেটারি সমাজবিজ্ঞান বিভাগের ফাহিম আল হৃদয়, প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নজরুল ইসলাম, ভিজুয়াল এন্ড গ্রাফিক্স সেক্রেটারি একই বিভাগের প্রকাশ সিং, আর্কাইভ এন্ড অফিস সেক্রেটারি গণিত বিভাগের আবু যর গিফারি।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন আতিকুল আমিন, আশফাক শাফিন, মাহিন শাহরিয়ার, ইমরান বিন আব্দুল খালিক, অলোক দেবনাথ, আকরাম হোসাইন, অভিরুপ দেব রায়, ভিরাট রিফাত, আল আমিন, প্রবাল বড়ূয়া, শাহরিয়ার মানিক আকাশ, আল আমিন। জ্যেষ্ঠ কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তুহিন ত্রিপুরা, মোশারফ লিমন, শোয়াইব তানিম, নিলাদ্রী দেব, জাহিদুল ইসলাম জেনিস।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬