আজও পরীক্ষা বর্জন বুয়েট শিক্ষার্থীদের

০৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM

© টিডিসি ফটো

ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বুধবারও পরীক্ষা বর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

এই নিয়ে তৃতীয় দিনের মত পরীক্ষা বর্জন করেছেন তারা, ঈদের আগে এদিন শেষ পরীক্ষার তারিখ ছিল। এর আগে গত ৩০ ও ৩১ মার্চ দুটি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেননি।

ছাত্র রাজনীতি নিয়ে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিপরীতমুখী অব্স্থানে কয়েকদিন ধরে থমথমে অবস্থা চলছে বুয়েটে।

বুধবার ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আনাগোনা নেই। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা আছে এবং সেখানে দাপ্তরিক কাজকর্ম চলছে।

শিক্ষার্থীরা জানান, বুধবার বুয়েটের ২০১৮ ব্যাচের একটি টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। কিন্তু আন্দোলনের অংশ হিসেবে তারা ওই পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ঈদের আগে আর কোনো ক্লাস বা পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের অনেকে বাড়ি চলে গেছেন।

এ বিষয়ে বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: বুয়েট
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬