হাবিপ্রবিতে র‍্যাগিংয়ের দায়ে দুই ছাত্রকে বহিষ্কার

২৭ মার্চ ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
হাবিপ্রবি

হাবিপ্রবি © ফাইল ছবি

র‍্যাগিংয়ে জড়িত থাকার দায়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আর্কিটেকচার ২২ ব্যাচের দুই ছাত্রকে এক সেমিস্টার করে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসাথে দুই শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কারসহ ৬ ছাত্রকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, আর্কিটেকচার ২২ ব্যাচের শিক্ষার্থী তানবির রুবাইয়েত ফারাবী ও একই ব্যাচের দিগন্ত সাহা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ মার্চ হাবিপ্রবি র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা-২০২১ মূলকমিটির ৬ষ্ঠ সভা টি.এস.সি’র তৃতীয় তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে আর্কিটেকচার বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থীদের সাথে সংঘটিত র‍্যাগিং এর ঘটনা বিশদভাবে পর্যালোচনা পূর্বক অভিযোগ প্রমাণিত হওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা-২০২১ এর ০৬ ধারা অনুযায়ী মূল কমিটি সর্বসম্মতিক্রমে শাস্তির সুপারিশ করে। গত ২১ মার্চ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা-২০২১ এর ০৬ ধারা অনুযায়ী মূল কমিটি শাস্তির সুপারিশ করায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে তাদের শাস্তি প্রদান করা হলো। ২৭ মার্চ হতে শাস্তি কার্যকর বলে গণ্য হবে।

জানা যায়, ফেব্রুয়ারি মাসের এক ভোরবেলা আর্কিটেকচার বিভাগের নবাগত ২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন বটগাছের নিচে ডাকে একই বিভাগের ২২ ব্যাচের ঐ শিক্ষার্থীরা। তারা কথোপকথনের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীকে চড়থাপ্পর মারে এবং সিগারেটের আগুনে হাতে ছেঁকা দেয়। এরপর তাদের মেসে নিয়ে গিয়েও র‍্যাগ দেয়। পরে নবীন শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে এর সত্যতা পায় র‍্যাগিং প্রতিরোধ কমিটি। 

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের এর আগেও সতর্ক করা হয়েছিলো। ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও প্রক্টর অফিস তাদের র‍্যাগিং থেকে বিরত থাকতে সতর্ক করে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, র‍্যাগিং কোন অবস্থাতেই কাম্য নয়। র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের র‍্যাগিং থেকে দূরে থাকতে আহ্বান জানাই।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ছাত্রদের শাস্তি প্রদান ও বহিষ্কার আমাদের জন্য দুঃখজনক একটি বিষয়। শিক্ষার্থীদের আমরা বারংবার সতর্ক করে যাচ্ছি র‍্যাগিং থেকে দূরে থাকার জন্য। আমাদের তারপরেও ব্যবস্থা নিতে হচ্ছে। আমরা অভিভাবকদের আশ্বস্ত করতে চাই হাবিপ্রবিতে কোন অবস্থাতেই র‍্যাগিংয়ের ঘটনাকে সমর্থন করা হবেনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে শূন্য সহিষ্ণু নীতিতে রয়েছে।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9