সার্বজনীন পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি পবিপ্রবি শিক্ষক সমিতির

২৩ মার্চ ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পেনশনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতি। 

বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  ভিশন- ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত, সমৃদ্ধশীল, আধুনিক,  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন বড় অন্তরায় হবে।

এছাড়া ১৯৭১ এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানসমূহকে স্বায়ত্তশাসন প্রদান করে শিক্ষা ও গবেষণাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন এবং শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অনেক স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে। 

এই প্রজ্ঞাপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিক্ষা দর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শনের শামিল বলে মনে করে পবিপ্রবি শিক্ষক সমিতি।’

এতে আরও বলা হয়, ‘এই প্রজ্ঞাপন কার্যকর হলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হবেন। ফলে মেধাবীরা শিক্ষকতায় আসতে আগ্রহ হারাবে। তাই পবিপ্রবি শিক্ষক সমিতি অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকগণের মধ্যে সৃষ্ট হতাশা ও অসন্তুষ্টি লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছে।’

আর্জেন্টিনার কাছে হারের পর টুখেলের কড়া সমালোচনা করলেন হ্যার…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সচিব কমিটিতে নতুন সিদ্ধান্ত
  • ১৬ জুলাই ২০২৬
হারের পর বার্কোর মাথায় বেলিংহ্যামের চড়
  • ১৬ জুলাই ২০২৬
গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত, শাশুড়ি আহত
  • ১৬ জুলাই ২০২৬
বিতর্কিত উদযাপন করে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সত…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence