শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪০ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে। ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। 

ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ এ তথ্য  নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভর্তি আবেদনের সময় আর বাড়ানো হবে না। তবে আলোচনা সাপেক্ষে টাকা পেমেন্টের ক্ষেত্রে কয়েক ঘণ্টা বাড়ানো যেতে পারে।

গত ২ সেপ্টেম্বর থেকে শাবির ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শাবির নিজস্ব ওয়েবসাইট www.admission.sust.edu/ এর মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া (www.admission.sust.edu/admissionprocedure.pdf  এ ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে। আর ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে।

প্রসঙ্গত, আগামী ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
  • ২৩ অক্টোবর ২০২৬
১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬