নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে পবিপ্রবিতে ইউজিসির তদন্ত কমিটি

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ইউজিসি ও পবিপ্রবির লোগো

ইউজিসি ও পবিপ্রবির লোগো © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাম্প্রতিক নিয়োগের অনিয়ম ও স্বজনপ্রীতি খতিয়ে দেখতে ইউজিসির তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান  করছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে তিন সদস্যবিশিষ্ট কমিটি তদন্ত শুরু করেন। 

তদন্ত কমিটিতে রয়েছেন— আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব প্রফেসর ড. ফেরদৌস জামান, সদস্য ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক মো. আব্দুল আলীম এবং সদস্য সচিব ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ পরিচালক মো. আমিরুল ইসলাম শেখ।

আর্থিক মঞ্জুরি/অনুমোদন ছাড়া নিয়োগ, বিশ্ববিদ্যালয় আ্যক্ট ভঙ্গ করে নিয়োগ,পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগ ও নিয়োগের মানদণ্ড সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে এই কমিটি।

প্রাথমিক তদন্ত শেষে দুপুর ২টায় তদন্ত কমিটির আহ্বায়ক ড. ফেরদৌস জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত আমাদের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ করেছে। আমরা উভয় পক্ষের সাথে সাক্ষাৎ করেছি এবং বক্তব্য শুনেছি।

অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন এটা বলা কঠিন। আমরা দ্রুত সময়ে আমাদের তদন্ত রিপোৃর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। 

প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ আনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। ওই অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ওই মাসের ২৮ তারিখে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের তদারক সংস্থা ইউজিসি। 

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9