রুয়েটে গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে সেমিনার

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
রুয়েটে গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে সেমিনার

রুয়েটে গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে সেমিনার © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদনের উপর সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী সেমিনারের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

উদ্‌বোধনী অনুষ্ঠানে ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষণা সম্প্রসারণ দপ্তরের সেকশন অফিসার প্রকৌশলী মো. রাইসুল ইসলাম।

উদ্‌বোধনী অনুষ্ঠানের পর ৫৬ জন গবেষক দিনব্যাপী টেকনিক্যাল সেশনে ২০২৩-২০২৪ অর্থবছরে তাদের গবেষণা প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। সন্ধ্যায় দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি রাখেনি পাবিপ্রবি প্রশাসন
  • ১৭ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন এখ…
  • ১৭ জুলাই ২০২৬
বারবার ছাতা হারানোর বদঅভ্যাস দূর করুন সহজেই
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence