বুয়েট ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
বাংলাদেশ প্রকৗশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৗশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৗশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নোটিশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে বিভিন্ন অনুষদসমূহের অধীনে ভর্তির নিমিত্তে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রতি শিফট থেকে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রথম থেকে ৩ হাজারতম অবস্থানে থাকা শিক্ষার্থীদের মূল পর্বের পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।

মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীরা আগামী ৩ মার্চ থেকে ৮ মার্চ বিকাল ৫.০০ টার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে বিভাগ নির্বাচন (পছন্দমতো) পূরণ করার পর মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এরপর মনোনীত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষা আগামী ০৯ মার্চ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

সব সঠিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে ১৭ হাজার ৪২৮ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৫৫৫ জন এবং ছাত্রী ৪ হাজার ৮৭৩ জন।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রতি শিফটে ৮ হাজার ৭১৪ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেলেও প্রথম শিফটে ৭ হাজার ৭১৩ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় শিফটে ৭ হাজার ৭৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে হিসেবে উপস্থিতির হার ৮৮.৬ শতাংশ।

কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯ টি।

সব ধাপের পরীক্ষা শেষে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে পারে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9