পাবিপ্রবি কর্মকর্তা পরিষদের সভাপতি ডন-সম্পাদক আতিক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ ডন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ.বি.এম আতিকুর রহমান।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত। বিকেলে ভোট গণনা শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তাওহীদা খানম।

নির্বাচনে সহ-সভাপতি সোহাগ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল আহসান, ট্রেজারার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান, দপ্তর সম্পাদক শেখ শাহজামাল, প্রচার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহি উদ্দিন, মহিলা সম্পাদক তানজিলা পারভীন, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন সরকার নির্বাচিত হন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন শাহান শাহ, রেজাউল হক, সিরাজুল হক, ফরিদুল ইসলাম এবং আল-আমিন ইসলাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কর্মকর্তা পরিষদের ১৫টি পদের জন্য ডন-আতিক এবং স্বপন-রাসেল প্যানেল নামে দুটি প্যানেলে মোট ২১ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে গেলে রোববার ৯টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ১৩৯ জন।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence