যবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২০ সেপ্টেম্বর শুরু

১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৩ AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/প্রফেশনাল) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ নভেম্বর।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের করা যাবে ১৯ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছে। ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২ থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ডি’ ইউনিট, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯শ’ ৯৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। 

এছাড়া লেদার টেকনোলজি, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি ও হ্যাবিলিটেশন, মার্কেটিং এবং বাংলা বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনাধীন আছে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে এ চারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা শেষে ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শুরু হবে ১ ডিসম্বের। আর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ওরিয়েন্টশন ও ক্লাস শুরু হবে ২ জানুয়ারি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি www.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে সহায়তার জন্য হেল্পলাইন +৮৮০১৭০৯৮১৮১৫৫, +৮৮০১৮১৮১৫৬ ও +৮৮০১৭০৯৮১৮১৫৭ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬