রুয়েটে ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর, আবেদন শুরু শনিবার

১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৬ PM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। ভর্তির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে  শনিবার। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত।  বিশ্ববিদ্যালয়টির ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ বা তার পরবর্তী এসএসসি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.০০ এবং ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড কমপক্ষে ১৮.০ পেয়েছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৪.০ এবং ইংরেজিতে ন্যূনতম ৩.৫ পেয়ে পাশ করতে হবে।অন্যদিকে ও লেভেল পরীক্ষায় ন্যূনতম ৫টি বিষয়ে বি গ্রেড এবং ২০১৭ সালের নভেম্বরের পর এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম বি গ্রেড পেতে হবে।

একই সাথে পরীক্ষার জন্য অনলাইনে ‘ক’ গ্রুপের ভর্তিচ্ছুদের ৮৫০ টাকা ও ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুদের ৯৫০ টাকা ফি দিয়ে ডাচ-বাংলা ব্যাংকে রকেট সার্ভিসের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। 

এদিকে আবেদনকারীদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে যোগ্য ৮ হাজার ভর্তিচ্ছুর তালিকা ৪ অক্টোবর প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীরা ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে রুয়েট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়,  ২১ অক্টোবর রুয়েটের ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২.১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য  http://www.ruet.ac.bd/ এ ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯.০০টা-বিকাল ৫.০০টা) ০১৭৮০-৩২৭২৫০ এবং ০১৭৮০-৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির ১৪টি বিভাগে সর্বমোট এক হাজার ২৩৫টি আসনের জন্য ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬