নোবিপ্রবির ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে নতুন ডিন

০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৬ AM
অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা

অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের নতুন ডিন হিসাবে যোগদান করেছেন। গত বুধবার নতুন ডীন হিসাবে যোগদান করেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা বলেন, আমি সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। যারা আমাকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, ড. মোহাম্মদ ইউসুফ মিঞা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ছাড়াও বর্তমানে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬