শাবিপ্রবিতে ওয়েবসাইট জটিলতায় ভর্তিচ্ছুদের ভোগান্তি

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৪ PM

© ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ সেশনের ১ম বর্ষ ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবার পঞ্চম দিনেও আবেদন কার্যক্রম ভালভাবে চালু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগ্রহী শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এ বছর ভর্তি আবেদন জন্য বলা হলেও এখন পর্যন্ত তেমন কেউ সহজে আবেদন করতে পারেনি। এতে চরম বিড়ম্বনায় পড়েছে ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থী।

বাংলাদেশে প্রথম মোবাইলে এসএমএস প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সূচনা শাবিপ্রবি থেকে হলেও বিগত বছরগুলোতে টেলিটকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে এবারই প্রথম নিজেদের ব্যবস্থাপনায় ভর্তি আবেদন প্রক্রিয়া চালু করে ভর্তি কমিটি। কিন্তু দক্ষ ব্যবস্থাপনার অভাবে গত ২ সেপ্টেম্বর থেকে পূর্বঘোষিত ভর্তি আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা চালু হতে অন্তত ছয় ঘন্টা দেরী হয়, যা এখন পর্যন্ত বাকি চারদিনে অন্তত ষোল ঘন্টা আবেদন প্রক্রিয়া বন্ধ থাকে।

ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের ফি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) ও বিকাশের মাধ্যমে প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়। কিন্তু কার্যত রকেট ব্যতিত অন্যকোন মাধ্যমে ফি পরিশোধ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এছাড়াও ওয়েবসাইটে বেশিরভাগ সময় বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ঢুকতে না পাড়ায় আবেদন প্রক্রিয়ায় ভুল থাকার সম্ভাবনা রয়ে যায় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।

এ বিষয়ে জটিলতার কথা স্বীকার করে ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, ওয়েবসাইটটির সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। আমি নিজেও ব্রাউজার থেকে ঢুকতে পারিনি। বিকাশের মাধ্যমে ভর্তি আবেদন ফি জমা দেয়ার বিষয়েও তারা শীঘ্রই চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবেন বলে জানান তিনি।

এবারের ভর্তি আবেদন চলবে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ও অন্যান্য বিষয়াদি www.admission.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬