বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে পাচঁ লাখ টাকা অনুদান

০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৮ PM

© সংগৃহীত

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.  খোন্দকার নাসির উদ্দিন তার কক্ষে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অনুদানের এই চেক হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অসুস্থ ছাত্র মেহেদী হাসানের ফুফাতো ভাই মো. ওবায়দুল করিমের হাতে ভিসি প্রফেসর ড. নাসির উদ্দিন পাঁচ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

এ সময় বিশ্বাবিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, আইন অনুষদের ডিন মো.  আব্দুল কুদ্দুস মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুর রহিম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর বি কে বালা, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মো.  আশিকুজ্জামান ভূঁইয়া, সিএসই বিভাগের চেয়ারম্যান মো. আক্কাছ আলীসহ সিএসই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মেহেদী হাসান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি 'গালিয়ান ব্যারে সিনড্রন'(জিবিএস) রোগে আক্রন্ত। তিনি  দীর্ঘদিন ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকরা তাকে অপারেশন করার পরামর্শ দিয়েছেন। এই চিকিৎসার জন্য তার মোট ১২ লাখ টাকা প্রয়োজন।

পরিবারের পক্ষ থেকে এত পরিমাণ  অর্থ যোগান দেওয়া সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদা তুলে দুই লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে। বাকি টাকা অসুস্থ মেহেদীর পরিবার বহন করবে বলে জানা গেছে। 

দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬