চবির ব্রাহ্মণবাড়ীয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

০১ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৪ PM
সাইদ করিম মুগ্ধ এবং আল আমিন শান্ত 

সাইদ করিম মুগ্ধ এবং আল আমিন শান্ত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়ীয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়ীয়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়ীয়া শহরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত ঈদ পুর্নমিলনী  অনুষ্ঠান ও সমিতির সাধারণ সভায় ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ করিম মুগ্ধ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন শান্ত।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ব্রাহ্মণবাড়ীয়া সদর বিজয়নগর-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এছাড়া অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চবির ক্যাম্পাস ভিত্তিক এটি শিক্ষা, সাংস্কৃতিক, বৃত্তিমূলক ও অরাজনৈতিক একটি সংগঠন।

দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬