রুয়েটের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

০১ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৩ PM
প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য কেক কেটে রুয়েট দিবস উদযাপন করেন।

প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য কেক কেটে রুয়েট দিবস উদযাপন করেন। © টিডিসি ফটো

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। শনিবার জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে রুয়েটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শুরু হয়।

সকালে বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী এই প্রতিষ্ঠানের ছাত্রদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 

সকাল ১০টায় রুয়েট ক্যাম্পাস থেকে বের হয়  বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্যের নেতৃত্বে এই শোভাযাত্রাটি ক্যাম্পাস ও রাজশাহী-ঢাকা সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য কেক কেটে রুয়েট দিবস উদযাপন করে। এরপরে ছিল বৃক্ষরোপণ কর্মসূচী।

সকাল ১১ টায় প্রশাসনিক ভবন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য।

দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬