৯ দফা দাবিতে নোবিপ্রবিতে ছাত্র ধর্মঘট, উপাচার্য অবরুদ্ধ

০৯ আগস্ট ২০১৮, ১২:০৩ PM
নোবিপ্রবির উপাচার্যকে  নিজ কার্যলয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

নোবিপ্রবির উপাচার্যকে  নিজ কার্যলয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

৯ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ডঃ এম আহিদুজ্জামানকে নিজ কার্যলয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপাচার্য তার দপ্তরে প্রবেশ করার পরপরই উপাচার্যের দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা মেরে দেয় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। গত মঙ্গলবারও একই দাবিতে প্রশাসনিক ও একাডেমিক সহ সকল ভবনে তালা মেরে ধর্মঘট করেছিল শিক্ষার্থীরা।

মঙ্গলবার থেকে শিক্ষার্থীবান্ধব প্রশাসন ও ছাত্র-ছাত্রীদের জন্য শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ নয় দফা দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো- আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান, পূর্বের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার নূন্যতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোবার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সকল ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেওয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলগুলোতে ডাইনিংয়ে ভর্তুকি প্রদান করা।

শিক্ষার্থীদের এ আন্দোলন সম্পর্কে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, আমরা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করি। এবং তাদের যে কোন যৌক্তিক দাবিতে আমরা তাদের পাশে আছি।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬