শাবিতে ছাত্র ধর্মঘট, ক্লাস-পরীক্ষা বর্জন

০৫ আগস্ট ২০১৮, ০৫:১৯ PM
শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেয়

শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেয় © টিডিসি ফটো

রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা ও নয় দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে ডাকা ছাত্র ধর্মঘটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ধর্মঘটের ডাক দেয়। 

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রোববার সকাল সাড়ে সাতটা থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শতাধিক সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী।

এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে এবং ছাত্রদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। এছাড়া শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

সকালে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রধান ফটকে অবস্থান নিতে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথম দিকে কয়েকজন ছাত্রলীগ কর্মী আন্দোলনকারীদের বাধা দেয়ার চেষ্টা করলেও ছাত্রলীগের অন্যান্য নেতারা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

সকাল নয়টার দিকে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বলেন, ‘এ আন্দোলনের দাবি যৌক্তিক। আন্দোলন যতক্ষণ চলবে আমরা তাদের পাশে থাকব, তবে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’

পরে আন্দোলনকারীরা দুপুর ১টায় প্রধান ফটক ত্যাগ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থান নেয়।

আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল বন্ধ ছিল। এবং ছাত্র ধর্মঘটের কারণে অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা ব্যহত হয়েছে।

এদিকে আন্দোলন চলাকালীন সময়ে নাশকতায় সম্পৃক্ত সন্দেহভাজন ৯ জন ধরে পুলিশে সোপর্দ করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদের মোবাইলে ঘটনার উস্কানিমুলক ভিডিও পাওয়া যায় বলে দাবি করে তারা।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬