বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে আশিকুজ্জামান-ঈশিতা 

২৫ জুলাই ২০১৮, ০৭:১৮ PM
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।

সভাপতি পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা রায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে মোট ১৭৫ জন ভোটার  ভোট দেন।

নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ১০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী প্রফেসর ড. মো: শাহজাহান পান ৬২ ভোট

এছাড়া শিক্ষক সমিতির সহ-সভাপতি পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছায়েদা মাহমুদা, কোষাধ্যক্ষ পদে কৃষি বিভাগের প্রভাষক এইচ এম. আনিসুজ্জামান নির্বাচিত হন।  আরো বিভিন্ন পদে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ নির্বাচিত হন।

 

দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬