কোটা নিয়ে স্ট্যাটাসের জেরে ভ্যাটেরিনারি শিক্ষার্থী বহিষ্কার

১৫ জুলাই ২০১৮, ০৮:১৬ PM

কোটাবিরোধী ‘উস্কানিমূলক’ স্ট্যাটাস দেয়ায় অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীর নাম মীর মোহাম্মদ জুনায়েদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৩-২০১৪ সেশনের চতুর্থবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এম এ মান্নান হলের ৪০৮ নম্বর কক্ষে থাকতেন তিনি।

আদেশে বলা হয়, গত ১৩ জুলাই মীর মোহাম্মদ জুনায়েদ (ফেসবুকে মীর সাব্বির) ফেসবুকে কোটা সংস্কারে উসকানিমূলক ও শৃঙ্খলা পরিপন্থী স্ট্যাটাস দেন, যা সিভাসু’র রুলস রিগার্ডিং জেনারেল ডিসিপ্লিনের ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় মীর মোহাম্মদ জুনায়েদকে সাময়িক বহিষ্কার করা হলো।

জানতে চাইলে রেজিস্ট্রার মীর্জা ফারুক বলেন, ফেসবুকে কোটা সংস্কার নিয়ে উস্কানিমূলক কথাবার্তা লেখা বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থী হওয়ায় আমরা তার বিরুদ্ধে সাময়িক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। তদন্তে দোষী প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আশরাফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মাদ …
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬