জয়পুরহাটে বাসের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

২৯ জুন ২০১৮, ১১:১২ PM
নিহত শিক্ষিকা জাকিয়া সুলতানা

নিহত শিক্ষিকা জাকিয়া সুলতানা

জয়পুরহাটের পিডিবি এলাকায় বাসের ধাক্কায় জাকিয়া সুলতানা (২৫) নামে এক শিক্ষিকা মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে ।

জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান, জাকিয়া সুলতানা জয়পুরহাট শহর থেকে অটোরিকশায় তার বাড়িতে যাচ্ছিলেন। পথে খনজনপুর পিডিবি এলাকায় মঙ্গলবাড়ীগামী একটি বাস পিছন দিক থেকে অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিহত শিক্ষিকা জয়পুরহাট সাইবারটেক পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করতেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গবরচোপা গ্রামের ডলার হোসেনের মেয়ে।

ট্যাগ: কলেজ
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬