ঢাবির ৫১তম সমাবর্তন ৬ অক্টোবর

০৯ জুন ২০১৮, ১২:২৩ PM
টিডিসি ফটো

টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিশ্বিবিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ উপলক্ষে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ঢাবির সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় সমাবর্তন অনুষ্ঠান সম্পন্নে ১টি নির্বাহী কমিটি, ১টি ব্যবস্থাপনা কমিটি এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।

এর আগে ৩০ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনে বক্তা হিসেবে লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ ডিগ্রি দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬