বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন এখনো চূড়ান্ত নয়: উপসচিব

১০ মে ২০২৩, ০৭:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে নতুন করে আইন তৈরি করা হয়েছে। আইনের একটি খসড়া আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। আগামী ২২ মে’র মধ্যে আইন চূড়ান্ত হবে। এরপর এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

বুধবার (১০ মে) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মোছা. রোখছানা বেগম।

এর আগে বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংক্রান্ত গেজেটের একটি ছবি ভাইরাল হয়।

ভাইরাল হওয়া গেজেটে বলা হয়েছে, ‘‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (২০০১ সনের ৪২ নং আইন) এর ধারা ১ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ মোতাবেক ২২ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখকে উক্ত আইন কার্যকর করিবার তারিখ নির্ধারণ করিল।’’

এ প্রসঙ্গে উপসচিব মোছা. রোখছানা বেগম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে গেজেটটির ছবি ফেসবুকে ছড়ানো হয়েছে সেটি এখনো চূড়ান্ত হয়নি। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটিই হয়তো কেউ লিক করেছে। এটি এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে আমার স্বাক্ষরসহ প্রকাশ হবে।

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবিতে বিশেষ খাবারের ব্যবস্থা 
  • ২৫ জুলাই ২০২৬
ছিটকে গেলেন নাহিদ রানা, শঙ্কায় লিটন-শরিফুলও
  • ২৫ জুলাই ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ২৫ জুলাই ২০২৬
অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন কোথায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি?
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের…
  • ২৫ জুলাই ২০২৬
বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ বিইউপি শিক্ষার্থী নাহিয়ান
  • ২৫ জুলাই ২০২৬