কৃষকের ধান কেটে দিলো হাবিপ্রবি ছাত্রলীগ

০৮ মে ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© টিডিসি ফটো

কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের সাথীপুর গ্রামের দরিদ্র কৃষক সুভাষ চন্দ্রের ২০ শতাংশ জমির ধান কেটে দেন তারা। 

সুবিধাভোগী কৃষক সুভাষ চন্দ্র বলেন, আমি গরিব মানুষ, এতোগুলো ধান কাটতে গেলে আমার টাকা খরচ হতো। আমার ভালোই উপকার হল। ছাত্রলীগকে ধন্যবাদ।

এসময় সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। বেশ ভাল লেগেছে। আমরা ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্রলীগের যে কোন নির্দেশনা মানতে বদ্ধ পরিকর। 

উক্ত কর্মসূচিতে ছাত্রলীগের ইলিয়াস দেওয়ান, সাব্বির মাহমুদ শুভ, মশিউর রহমান মোমিন, জুয়েল রানা, মুন্না বকুল, শুভ্র, মামুন, সজিব, অনিক,ফরহাদ,মাহবুবসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আহবান ও অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ‘ছাত্রলীগের সংকল্প, অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে।’

যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
close