সেনাবাহিনীর চাকরির কথা বলে ১৩ লাখ টাকা নিয়ে কারাগারে অধ্যাপক

২১ মার্চ ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসেন

অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসেন © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ মার্চ) দায়ের করা এক প্রতারণার মামলায় পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান।

কমপ্লেইন্ট রেজিস্ট্রার কেইস বা নালিশী মামলা- সিআর ২০১/২২ হিসেবে মামলাটি পটুয়াখালী জেলা আাদালতে দায়ের করা হয়। এতে অধ্যাপক ড. এ এস এম ইকবালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। মামলার শুনানিতে গতকাল সোমবার জামিন প্রার্থনার জন্য আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন।

বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, মামলার বাদী ইন্দ্রজিৎ গাইন ও তার ভাইসহ বেশ কয়েকজনের সেনাবাহিনীতে চাকরির জন্য ২০২১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসাইনকে ১৩ লাখ ৫০ হাজার টাকাসহ একটি চক্রকে মোট ২৬ লাখ টাকা প্রদান করেন। কিন্ত তাদেরকে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়।

আরও পড়ুন: প্রক্টরিয়াল টিমের চাঁদাবাজি বন্ধে ঢাবিতে বিক্ষোভ

পরবর্তীতে ওই নিয়োগপত্র নিয়ে খুলনা সেনানিবাসে সৈনিক পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগপত্র ধরা পড়ে।  এতে প্রার্থীরা অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসেনের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে এক চাকরী প্রার্থীর ভাই ইন্দ্রজিৎ গাইন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামলা দায়ের করেন।

পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়। পিবিআই তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। 

এ মামলায় গতকাল সোমবার অধ্যাপক ড. ইকবাল হোসেন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তামান্না আক্তার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত এসব তথ্য জানিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরো জাল জালিয়াতির মামলা চলমান আছে বলে তিনি জানান।

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close