নিয়োগে নোবিপ্রবি শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে ছাত্রলীগের স্মারকলিপি

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
নিয়োগে শিক্ষার্থীদের অগ্রাধিকারের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি হস্তান্তর করছে নোবিপ্রবি ছাত্রলীগ

নিয়োগে শিক্ষার্থীদের অগ্রাধিকারের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি হস্তান্তর করছে নোবিপ্রবি ছাত্রলীগ © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়াসহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী নাঈম রহমান, মোহাইমেনুল ইসলাম নুহাশ ও জাহিদ হাসান শুভর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারক লিপিতে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয় আগামীতে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নোবিপ্রবি শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে (কমপক্ষে ৮০ শতাংশ) নিয়োগ প্রদান করতে হবে এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ন্যূনতম সিজিপিএ ২.৫০ করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, “বিশ্ববিদ্যালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো নোবিপ্রবি শিক্ষার্থীদের বিষয়টি ইতিবাচক ভাবে বিবেচনা করার জন্য।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদারুল আলম বলেন, “ছাত্রলীগের স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। তাদের উত্থাপিত দাবিগুলো পরবর্তীতে আমরা বিবেচনায় রাখব।”

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close