রাবিপ্রবির দুই হলে নতুন সহকারী প্রভোস্ট

২২ অক্টোবর ২০২২, ১২:৪১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
সজীব ত্রিপুরা ও ফারহা সুলতানা

সজীব ত্রিপুরা ও ফারহা সুলতানা © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে প্রথমবারের মতো সহকারী প্রভোষ্ট নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন সহকারী প্রভোস্ট হিসেবে ছেলেদের হলে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সজীব ত্রিপুরা ও মেয়েদের হলে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ফারহা সুলতানা। এর আগে টানা দুই মেয়াদী হাউজটিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন দুইজন। 

এই বিষয়ে সজীব ত্রিপুরা বলেন ‘রাবিপ্রবির প্রথম সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে আমি আনন্দিত। আমার উপর অর্পিত দ্বায়িত্বগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে পারি সেজন্য সবার সহযোগীতা কামনা করি।’

রাবিপ্রবির আবাসিক হলের শুরু থেকে হলের সার্বিক দ্বায়িত্ব পালনের জন্য হল সুপার ও হাউজ টিউটরই সীমাবদ্ধ ছিলো। সহকারী প্রভোস্ট নিয়োগের খবর তাই শিক্ষার্থীদের মাঝে কিছুটা সস্তি এনে দিয়েছে। এই নিয়োগের ফলে শিক্ষার্থীদের হলে আলাদা শৃঙ্খলা ও বাড়তি সুযোগ সুবিধা যুক্ত হবে বলে মনে করছেন রাবিপ্রবিয়ানরা।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬