অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪০ PM
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহের দুরবস্থা এবং জলাবদ্ধতা। 

শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহ জলাবদ্ধ এবং কর্দমাক্ত হয়ে যাওয়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন ১নং গেট থেকে মেয়েদের হলসমূহ, একাডেমিক ও প্রশাসনিক ভবনের রাস্তাসমূহ কর্দমাক্ত ও জলাবদ্ধ হয়ে পড়ায় স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। 

এ বিষয়ে বশেমুরবিপ্রবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সুফিয়ান হিমেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশপথ ই এখন চলাচলের জন্য অনুপযোগী  হয়ে পড়েছে।গুরুত্বপূর্ণ এই রাস্তা যদি এখনই সংস্কার করার ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট  অনুরোধ রইলো।’

আরও পড়ুন : চার লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী বলেন, ‘বর্তমানে বিভিন্ন নির্মাণ কাজ চলমান থাকায় সড়কের সংস্কারকাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ সড়কের সংস্কারকাজ সম্পন্ন করা হবে।’

অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬