করোনায় আক্রান্ত যবিপ্রবি উপাচার্য 

১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৯ PM
 অধ্যাপক ড. আনোয়ার হোসেন

অধ্যাপক ড. আনোয়ার হোসেন © টিডিসি রিপোর্ট

কঠোর স্বাস্থ্যবিধি পালন, দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ গ্রহণ করার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন গবেষক, বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ও  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একুশে পদক জয়ী  উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বর্তমানে কাশিসহ কিছু শারীরিক জটিলতায় ভুগলেও তিনি মোটামুটি সুস্থ আছেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে যবিপ্রবির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রশিদ অর্ণব প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ করোনা আক্রান্তের বিষয়টি  নিশ্চিত করেন।

যবিপ্রবিতে নিজস্ব বাসভবনে থেকে অধ্যাপক ড.  আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা:  দীপক কুমার মন্ডলের তত্বাবধানে থেকে চিকিৎসা গ্রহণ ও ঔষধ সেবন করছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায়,  করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুযায়ী আগামী সাত দিন তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসময়ে তিনি স্বশরীরে সব ধরনের দাপ্তরিক সভা, পারস্পরিক সাক্ষাৎকারসহ কোনো কিছুতে অংশগ্রহণ করবেন না।

প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে তিনি  যবিপ্রবি পরিবারের সকলের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬