বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ৩ কর্মসূচি আজ

৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ AM
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ৩ কর্মসূচি আজ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ৩ কর্মসূচি আজ © টিডিসি ফটো

পদোন্নতির জন্য ডিপিসি, ৩৭ ব্যাচ পর্যন্ত যোগ্য সব কর্মকর্তার পদোন্নতির দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে একই দিনে তিন কর্মসূচি পালন করবেন কর্মকর্তারা।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১২ বছর ধরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণ পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। অথচ এরই মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল কর্মকর্তা পদোন্নতির সকল যোগ্যতা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে পদোন্নতির জন্য কোন ডিপিসি অনুষ্ঠিত হচ্ছে না। অভিন্ন প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাগণ ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন। এই অযৌক্তিক বৈষম্যের প্রতিবাদে নির্ধারিত সময় মোতাবেক তদের কর্মসূচি চলামান থাকবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবে আন্দোলনকারী কর্মকর্তারা। একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন তারা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‌দেশের বিভিন্ন জেলা থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচের (৩২তম থেকে ৪৩তম) পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে পদোন্নতি বঞ্চিত শিক্ষকগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করবেন এবং প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ১৫ মে ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবে…
  • ১৫ মে ২০২৬
১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে
  • ১৫ মে ২০২৬
উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ২য় দিনের মতো ডুয়েটে বিক্ষোভ…
  • ১৫ মে ২০২৬
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্…
  • ১৫ মে ২০২৬
বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081