বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদে নিয়োগ, আবেদন করুন আজই

২১ আগস্ট ২০২৬, ০১:০৮ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। প্রতিষ্ঠানটিতে রেজিস্ট্রার, ডেপুটি ডিরেক্টর (পাবলিক রিলেশনস), অ্যাসিস্ট্যান্ট অফিসার (অ্যাডমিন), ভিডিওগ্রাফার, আইটি অ্যাসিস্ট্যান্ট ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)

পদের নাম ও যোগ্যতা:

১. রেজিস্ট্রার:
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।

অভিজ্ঞতা: পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একই বা সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সরকারি, আধা-সরকারি কিংবা করপোরেট প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বিশ্ববিদ্যালয় আইন, বিধি ও প্রবিধান, সংবিধি এবং নীতিমালা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনার সক্ষমতা, গতিশীলতা, উদ্যম এবং চাপের মধ্যে কাজ করার দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বোর্ড অব ট্রাস্টিজ ও অন্যান্য বিধিবদ্ধ কমিটিকে কার্যকর প্রশাসনিক সহায়তা দেওয়ার সক্ষমতাও থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা আবশ্যক।

বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।

২. ডেপুটি ডিরেক্টর (পাবলিক রিলেশনস):
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে অন্তত দ্বিতীয় শ্রেণি/বিভাগ অথবা ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (পিআর) পদে অথবা করপোরেট প্রতিষ্ঠানে সমপর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা এবং পেশাদার প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

৩. অ্যাসিস্ট্যান্ট অফিসার (অ্যাডমিন):
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ২.৫০/৫.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে ব্যাকগ্রাউন্ড থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: ফিডার পদ/তাৎক্ষণিক নিম্ন পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৪. ভিডিওগ্রাফার (পাবলিক রিলেশনস):
শিক্ষাগত যোগ্যতা: ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস কমিউনিকেশন, মাল্টিমিডিয়া, ফাইন আর্টস, মিডিয়া স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ২.৫০/৫.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট পেশাগত প্রশিক্ষণ ও শক্তিশালী ব্যবহারিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরও বিবেচনা করা হতে পারে।

অভিজ্ঞতা: ভিডিওগ্রাফি, ভিডিও প্রোডাকশন, মিডিয়া বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে ডিএসএলআর/মিররলেস ক্যামেরা, গিম্বল, ড্রোন, লাইটিং ও অডিও সরঞ্জাম ব্যবহারে দক্ষ হতে হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ও অ্যাডোবি আফটার ইফেক্টসে দক্ষতা থাকতে হবে। ভিডিও প্রোডাকশন, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিকসে দক্ষতার প্রমাণ হিসেবে পোর্টফোলিও/শোরিল জমা দিতে হবে।

দায়িত্ব: বিইউবিটির প্রাতিষ্ঠানিক, প্রচারমূলক, একাডেমিক, ইভেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য উচ্চমানের কনটেন্ট পরিকল্পনা, শুট ও প্রযোজনা করা। ক্যামেরা, গিম্বল, ড্রোন, লাইটিং ও অডিও সরঞ্জাম পরিচালনা এবং ভিডিও এডিটিং, মোশন গ্রাফিকস ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়, প্রোডাকশন অ্যাসেট ব্যবস্থাপনা এবং বর্তমান ডিজিটাল ট্রেন্ড সম্পর্কে হালনাগাদ থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৫. আইটি অ্যাসিস্ট্যান্ট (আইটি স্টোর):
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তিন বা চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৬. অফিস অ্যাসিস্ট্যান্ট:
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ২.৫০/৫.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ও ডিজিটাল লিটারেসিতে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আবেদনকারীকে সব প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে। এর মধ্যে কভার লেটার, বিস্তারিত সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং অভিজ্ঞতার সনদের কপি থাকতে হবে। আবেদনপত্র আগামী ৩০ আগস্ট ২০২৬ এর মধ্যে জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতি: নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তবে রেজিস্ট্রার পদে আবেদনকারীদের শুধু ভাইভা-ভোসে সাক্ষাৎকারের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

বি:দ্র: প্রতিষ্ঠানটি কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের ঠিকানা: হেড, বিইউবিটি এইচআর ইউনিট ,প্লট #৭৭-৭৮, মেইন রোড, রূপনগর, মিরপুর-২, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬। 

আগ্রহী প্রার্থীরা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া ই-মেইলে ও  এখানে দেখুন। 

বি:দ্র: প্রতিষ্ঠানটি কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

সূত্র: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির নিয়োগ বিজ্ঞপ্তি।

ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9