শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চুয়েট, পদ ৩৬, আবেদন নির্ধারিত ফরমে

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ PM
১৭ পদে ৩৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চুয়েটে

১৭ পদে ৩৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চুয়েটে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রতিষ্ঠানটি ৩ থেকে ২০তম গ্রেডে ১৭ পদে ৩৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২১ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট);

পদের নাম: ১৭টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ৩৬টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: সরকারি বিধি মোতাবেক;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন সরাসরি-ডাকযোগে

কর্মস্থল: চট্টগ্রাম;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের ১ থেকে ৮ নম্বর পদের জন্য www.cuet.ac.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে এবং ৯ থেকে ১৭ নম্বর পদের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ তৃতীয় থেকে দশম গ্রেডের পদের জন্য ২০০ টাকা, ১১ এবং ১২তম গ্রেডের পদের জন্য ১৫০ এবং ১৩ থেকে ১৬তম গ্রেড ১০০ ও ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা সোনালী ব্যাংক পিএলসির ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সিইউইটি (চুয়েট) শাখার অনুকূলে রেজিস্ট্রার, চুয়েট, চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র (অফিস চলাকালীন) পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জানুয়ারি ২০২৬;

দরকারি কাগজপদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক যুগান্তর, ২২ ডিসেম্বর ২০২৫, পৃষ্ঠা নম্বর ১০

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তার তা…
  • ২৬ নভেম্বর ২০২৬
‘খামারি-উদ্যোক্তাদের হাত ধরেই সমৃদ্ধ হবে চাঁদপুরের প্রাণিসম…
  • ২৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দ…
  • ২৬ নভেম্বর ২০২৬
চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট
  • ২৬ নভেম্বর ২০২৬
ফেসবুক-মেইল-স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহার করা ১০ পাসওয়ার্…
  • ২৬ নভেম্বর ২০২৬
পুলিশের ৪ কর্মকর্তা আটক নিয়ে যা বলছে সদর দপ্তর
  • ২৬ নভেম্বর ২০২৬