দুই পদে কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫০ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রাইজ (RISE) সেন্টারের “ইন্টিলেকচুয়াল প্রোপার্টি ম্যানেজমেন্ট অব বুয়েট” প্রকল্পে জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুটি পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

১. পদের নাম: সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
মাসিক বেতন: ৩৫,৬০০ টাকা
চাকরির মেয়াদ: ১৩ মাস

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, পদ ২৭, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
মাসিক বেতন: ৩৫,৬০০ টাকা
চাকরির মেয়াদ: ১৫ মাস

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ নভেম্বর ২০২৫

আরও পড়ুন: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ ১৮, আবেদন অনলাইনে

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা বুয়েটের ওয়েবসাইটের (regoffice.buet.ac.bd) “Vacancy” বিভাগের “Job Circular” পেজে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়:
রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনপদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন—

বুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9