তারেক রহমানের সঙ্গে ঢাবির সাদা দলের শিক্ষকদের মতবিনিময় কাল

২৫ মে ২০২৫, ১১:০৩ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০১:২৯ PM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদী সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২৬ মে) বিকেলে ৪টায় কার গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত থাকবেন তারেক রহমান।

আজ রবিবার (২৫ মে) রাতে সাদা দলের এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্যমূলক এই মতবিনিময় সভায় সাদা দলের শিক্ষকরা উপস্থিত থাকবেন। এতে কোনো এজেন্ডা থাকছে না দাবি করে তিনি আরও বলেন, কিছুদিন আগে সাদা দলের নতুন কমিটি হয়েছে। এজন্য সৌজন্যমূলক এই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এদিকে, এই মতবিনিময় সভায় অংশ নিতে গতকাল শনিবার (২৪ মে) সাদা দলের পক্ষ থেকে শিক্ষকদের একটি চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকদের এক মতবিনিময় সভা সোমবার বিকাল ৪টায় ঢাকার গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের অফিসে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষকদের ২৬ তারিখ বিকাল সাড়ে ৩টার মধ্যে বিএনপির চেয়ারপারসনের গুলশান অফিসে উপস্থিত থাকতে হবে।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬