এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে সভা সোমবার

০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেবেন শিক্ষামন্ত্রী। আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আব্দুস সামাদ।

আরও পড়ুন: ‘দেড়-দুই একরের মধ্যেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক কিছু করে ফেলছে’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২২ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটি’র সভা আগামী ০৫ সেপ্টেম্বর বেলা ১১টার সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন।

মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মাদ …
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬