প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় এমপিওভুক্তির ঘোষণা

২৯ জুন ২০২২, ০২:৫৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণার অপেক্ষার শেষ হচ্ছে না। জুন মাসের শুরুতে এই ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে সেটিও নির্দিষ্টভাবে জানাতে পারছে না কেউ।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানো হয়। তালিকার সাথে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়ে একটি চিঠিও দেয়া হয়। তবে সেই তালিকার অনুমোদন এখনো মেলেনি। 

ওই সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর সেই তালিকা আবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ফেরত আসবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির ঘোষণা দেবেন। তবে কবে এই অনুমোদন পাওয়া যাবে সেটি বলা যাচ্ছে না।

আরও পড়ুন: ১৪তম নিবন্ধনের ৪৮৩ জনকে নিয়োগে সুপারিশের নির্দেশ হাইকোর্টের

এ প্রসঙ্গে জানতে চাইলে এমপিওভুক্তির কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার (২৯ জুন) ‍দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তাঁর দপ্তরে পাঠানো হয়েছে। তবে সেটি এখনো অনুমোদন করা হয়নি।

কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তারা আরও জানান, এটি বলা মুশকিল। কেননা বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।

এর আগে গত ৫ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, আগামী সাতদিনের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দেওয়া হবে।

তার আগে অন্য আরেকটি অনুষ্ঠানে চলতি সপ্তাহে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। তবে শিক্ষামন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে না।

খুবিতে আজ শোক দিবস: স্মরণ করা হচ্ছে কটকা ট্রাজেডির শহীদদের
  • ১৩ মার্চ ২০২৬
ঈদযাত্রায় সড়কে চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দে…
  • ১৩ মার্চ ২০২৬
ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত
  • ১৩ মার্চ ২০২৬
বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081