নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আগামী সপ্তাহে: শিক্ষামন্ত্রী

১০ জুন ২০২২, ০৫:৫২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি সংবাদ দিতে পারবো বলে আশা রাখছি। এমপিওভুক্তির যে কাজটি আমরা করছি সেটি খুব দ্রুতই প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। তবে এর সংখ্যা কত সেটি এ মুহূর্তে বলতে পারছি না। 

শুক্রবার (১০ জুন) বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এমন একটি পরিস্থিততিতে ভালো একটি বাজেট হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শতকরা প্রায় ২০ শতাংশ বেড়েছে। সুতরাং সন্তুষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের গবেষণায় বরাদ্দ বেড়েছে। এখন বরাদ্দকৃত টাকা কত ভালোভাবে কাজে লাগাতে পারব সেটি মূল বিষয়।

আরও পড়ুন: ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাবি থেকে ২ জন আটক

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ
  • ০২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্র্যাকের চাকরি ছেড়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মিথিলা
  • ০২ অক্টোবর ২০২৬
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬