এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাসের জিও জারি

২১ এপ্রিল ২০২২, ০৮:০১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন এবং পবিত্র ঈদুল ফিতরের বোনাসের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এটি তফসিলি ব্যাংকগুলোর চিফ একাউন্টস অফিসার বরাবর পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই জিও জারি করা হয়। দুই বিজ্ঞপ্তিতেই স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের বাজেট শাখার উপসচিব মো: নূর-ই-আলম।

ঈদের উৎসব ভাতার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ) এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের উৎসব ভাতা বাবদ দুইশত এগার কোটি ছিয়ানব্বই লক্ষ বাইশ হাজার আটশত একান্ন টাকার নিমােক্ত ব্যাকওয়াটা বিভাজনসহ নির্দেশক্রমে সরকারি মজুরী জ্ঞাপন করা হল।  সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ উক্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতাদির সরকারি অংশ বল পরিশােধ করবেন।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাস ঈদের আগেই

অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল/২০২২ মাসের বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ সাতশত উনচল্লিশ কোটি বিরানব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শত পঁচাত্তর টাকার নিমােক্ত ব্যাংকওয়ারী বিভাজনসহ নির্দেশমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬