পয়ত্রিশোর্ধদের এমপিও জটিলতার সমাধান হতে পারে চলতি সপ্তাহে

১২ এপ্রিল ২০২২, ০২:৩৮ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © ফাইল ছবি

তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত পয়ত্রিশোর্ধ শিক্ষকদের এমপিও নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান এই সপ্তাতেই হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন তিনি।

পয়ত্রিশোর্ধ শিক্ষকদের এমপিও জটিলতা নিয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর সভা করে এর আগ পর্যন্ত এনটিআরসিএ’র সব সমস্যা সমাধান করা হয়েছিল। এখন আবার নতুন করে কিছু বিষয় সামনে এসেছে। আমরা সেগুলো দেখছি।

আরও পড়ুন: নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে শিক্ষার্থীরা শুধু বই পড়বে তা নয়: শিক্ষামন্ত্রী

এমপিও জটিলতায় শিক্ষকরা বেতন পাচ্ছেন না জানালে ডা. দীপু মনি বলেন, বেশকিছু ক্ষেত্রে বলা হয়েছে, আদালতের নির্দেশনায় তাদের চাকরি হয়েছে। আমাদের এমপিও নীতিমালায় বয়সের যে কাঠামো দেওয়া আছে, সেটার সঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী যারা চাকরি পেয়েছেন, তা মিলছে না। তবে যেহেতু আদালতের নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনার মধ্যে তাদের নিয়ে আসব।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এই সপ্তাহেই আমাদের সভা আছে। আমরা বিষয়গুলোর সমাধান করব। নীতিমালাসহ সরকারের যে রিকোয়ারমেন্ট আছে, সেগুলো তো পূরণ করতেই হবে। অনেকের আবার কাগজপত্রেও সমস্যা থাকে। কাজেই পরীক্ষা-নিরীক্ষা না করে তো দেওয়া সম্ভব না।

বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬