শিক্ষার গুণগত মান নিশ্চিতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

২৮ মার্চ ২০২২, ০৭:২৫ PM

© ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।

আজ সোমবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর ইডেন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মো: শাহেদুল খবির প্রমুখ।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসময় মাতৃভাষা ও মাতৃভূমিকে মায়ের মত ভালবাসার জন্য শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬