স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ AM

© টিডিসি ফটো

আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু হবে। বৃহস্পতিবার বেলা ১১টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান চালু করা হবে।

এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় ডোজ যারা নেবেন না তারা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করবেন। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় টিকার ব্যবস্থা করবে। সপ্তাহ দুয়েক পর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হতে পারে। তবে, ২২ তারিখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরু হচ্ছে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও জানান, ১২ বছরের নিচে যারা আছে, তাদের জন্য টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কিং সাইকো’ গ্রুপের লিডার বিশাল গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন এই ৫ খাবার, সতর্ক হোন এখনই 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950