শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত কারিগরি কমিটির সঙ্গে বৈঠক করে: মন্ত্রণালয়

১৪ জানুয়ারি ২০২২, ১১:১৩ PM
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার বিষয়টি নিয়মিত মনিটর করছে

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার বিষয়টি নিয়মিত মনিটর করছে © ফাইল ফটো

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতির প্রেক্ষিতে বর্তমানে সরকার বিষয়টি নিয়মিত মনিটর করছে। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে। এটি গুজব বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিষয়ে শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আজ শনিবার (১৫ জানুয়রি) ‍দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান, অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী কোন বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে আবার মিটিং করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার এই মুহুর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৯ জানুয়ারি জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

তবে, সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, করোনা সংক্রমণের হার ১৩ শতাংশ ছাড়িয়েছে।

গতকাল কমার পর আজ বাড়ল সোনার দাম
  • ০৬ মে ২০২৬
মা হারালেন সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন
  • ০৬ মে ২০২৬
ফল প্রকাশের পর খাতা দেখা ও পুনর্মূল্যায়নের সুযোগ চান মাভাব…
  • ০৬ মে ২০২৬
এই মানুষগুলো গ্র্যাজুয়েট পাস, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম ক…
  • ০৬ মে ২০২৬
জামায়াতে ইসলাম আফিমের মতো, মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু
  • ০৬ মে ২০২৬
শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, রক্তাক্ত চবি ছাত্রী
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9