প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ১৪৭৯ কর্মকর্তা

২৯ ডিসেম্বর ২০২১, ১১:০৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় ধরনের পদোন্নতি হয়েছে। প্রভাষক পর্যায়ের ১ হাজার ৪৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। এছাড়া শিক্ষা ছুটি বা প্রেষণে থাকা ১৭ জন প্রভাষককে পদোন্নতির সিদ্ধান্ত হলেও পদোন্নতি আদেশ জারি হবে ছুটি শেষে যোগ দেওয়ার পর।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এর মধ্যে একটি আদেশে ১ হাজার ৪৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এই যোগদান প্রক্রিয়া সরাসরি বা অনলাইনে সম্পন্ন করা হবে। তাদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ টাকা দিয়ে শুরু হবে।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬